শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

মাইলস্টোন কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠান। à¦—তকাল সোমবার ২২ জুলাই ২০১৯, কলেজের প্রশাসনিক ভবনের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং মাইলস্টোন কলেজের পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৯ সালে মাইলস্টোন কলেজ থেকে এইচএসিতে জিপিএ-à§« প্রাপ্ত কৃতি ছাত্রÑছাত্রীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বাংলা বিভাগের প্রভাষক মিসেস সোহেলী নাজির এর সঞ্চালনায় আনন্দময় এই আয়োজনে কৃতি ছাত্রÑছাত্রীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী জারিফ মহসিন। সংবর্ধনা প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অভিজ্ঞানমূলক বক্তব্য রাখেন আজমাইন আনজুম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মিজানুর রহমান খান এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহাযোগি অধ্যাপক শাফায়েত উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.) বলেন, নিরলস অধ্যাবসায়ের মাধ্যমে তোমরা জীবনের প্রথম ধাপ ভালোভাবে সম্পন্ন করেছো। আশা করি, ভবিষৎ জীবনেও তোমরা এমনিভাবে সফল হবে।

 à¦®à¦¾à¦‡à¦²à¦¸à§à¦Ÿà§‹à¦¨ কলেজ থেকে জিপিএ-à§« প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কর্নেল নুরন্ নবী (অব.) বলেন, তোমাদের সামনে সুন্দর জীবনের হাতছানি। আগামীর পথে তোমরা অবশ্যই সফল হবে। মনে রাখবে, শুধু কোচিং প্রাইভেট নির্ভরতা দিয়ে সাফল্য আসবে না। তোমাদের সকল সাফল্য নির্ভর করবে তোমার নিজের উপর, কারণ পড়াশুনার ক্ষেত্রে তোমার নিজস্ব অনুশীলনটা হলো এগিয়ে যাওয়ার প্রথম অঙ্গীকার।  

উল্লেখ্য, এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে ২২১১ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০%। শতভাগ পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪৮ জন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ